June 28, 2026, 5:22 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ

তোফাজ্জল হোসাইন লামা বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস কম্পিটেন্সি কোর্স (সিইউডিসিসি)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) লামা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হুমায়ুন খালিদ। তিনি বলেন, দক্ষ নেতৃত্ব একটি ক্রেডিট ইউনিয়নের সাফল্যের মূল চাবিকাঠি। এ ধরনের প্রশিক্ষণ সমবায় সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি মৌচাক ক্রেডিট ইউনিয়নের কার্যক্রমের প্রশংসা করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও অবদান রাখার আহ্বান জানান।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে সমবায় সমিতির পরিচালনা পর্ষদের সদস্যদের সুশাসন, হিসাব ব্যবস্থাপনা, অডিট এবং কৌশলগত পরিকল্পনা বিষয়ে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন খালিদ, এমদাদ হোসেন মালেক, মো. ছাদিকুর রহমান ও এম. জয়নাল আবেদীন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীন জানান, এবারের কোর্সে ৩১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের সেক্রেটারি হাবিবুর রহমান।



ফেসবুক কর্নার