June 28, 2026, 5:22 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে স্থলবন্দরের আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, ভারতে ফেরার সময় বহির্গমন যাত্রী হিসেবে তার দেহ ও বহনকৃত সামগ্রী তল্লাশি করে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালের ১৩০ টাকা এবং বাংলাদেশি ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা তার সঙ্গে থাকা একটি ডায়েরির ভেতরে কৌশলে লুকানো ছিল।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন এবং সোমবার ভারতে ফেরার উদ্দেশ্যে স্থলবন্দরে আসেন। প্রাথমিকভাবে কাস্টমস তল্লাশি এড়িয়ে গেলেও পরবর্তীতে জিরোপয়েন্ট আইসিপি চেকপোস্টে বিজিবির নজরে পড়েন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যেই তিনি এভাবে অর্থ বহন করছিলেন।
আটকের পর তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান জানান, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার