June 28, 2026, 5:22 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

অভয়নগর প্রতিবেদক

:
মৌলভীবাজারের কুলাউড়ায় ভেঙে ফেলা পুরোনো পাবলিক লাইব্রেরির স্থানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন লাইব্রেরি নির্মাণ ও দ্রুত চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে ইউএনও মো. মহিউদ্দিনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্যপ্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনসহ আরও অনেকে।
জানা গেছে, কুলাউড়া পৌরসভার ডাকবাংলো মাঠ সংলগ্ন পুরোনো পাবলিক লাইব্রেরি ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের উদ্যোগে তা ভেঙে ফেলা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেখানে নতুন লাইব্রেরি নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে পাঠক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে দাবি জানানো হয়, পূর্বের স্থানেই একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পাঠবান্ধব পাবলিক লাইব্রেরি দ্রুত নির্মাণ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে হবে।
উল্লেখ্য, এ দাবিকে কেন্দ্র করে গত ২৫ এপ্রিল কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সর্বসম্মতিক্রমে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।



ফেসবুক কর্নার