June 28, 2026, 4:09 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিবসটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতি বছর ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হয়ে থাকে, যার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রাপ্তির বিষয়ে সচেতন করে তোলা।



ফেসবুক কর্নার