June 28, 2026, 4:11 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়া শহরের লাহিনী এলাকায় একটি রহস্যজনক পার্সেল বিস্ফোরণের ঘটনায় নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই অচেনা ব্যক্তি নাসির শেখকে একটি ব্যাগভর্তি পার্সেল নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তারা নিজেদের গাড়ির চালক পরিচয় দিয়ে গন্তব্যের ব্যক্তি হামিদুল ইসলামের সঙ্গে পরিচিত বলে দাবি করেন। সামান্য ভাড়ায় রাজি হয়ে নাসির পার্সেলটি নিয়ে নির্দিষ্ট বাড়িতে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তি পার্সেলটি গ্রহণে অস্বীকৃতি জানান।
পরে পার্সেলটি পুনরায় লাহিনী বটতলা এলাকায় নিয়ে আসা হয়। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয়দের উপস্থিতিতে পার্সেলটি খোলা হলে ভেতরে একটি কাঠের বাক্স পাওয়া যায়। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির শেখ আহত হন এবং পাশের একটি ফলের দোকানের ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।
আহত নাসির শেখ জানান, তিনি পার্সেলটি যাদের কাছ থেকে নিয়েছিলেন তাদের আগে কখনো দেখেননি। পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় সবার সামনে পার্সেলটি খোলা হয়েছিল, তখনই বিস্ফোরণ ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণের আঘাতে তার শরীরের নিচের অংশে আঘাত লেগেছে, তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়সাল মাহমুদ জানান, এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।



ফেসবুক কর্নার