April 28, 2026, 11:55 am
শিরোনাম :
গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের খানসামা উপজেলায় তেল নিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চৌরঙ্গী ওমর ফারুক পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার একপর্যায়ে ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্পকেন্দ্রিক দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি নতুন করে সামনে এসেছে। তেল সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা তীব্র রোদ কিংবা বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং দৈনন্দিন কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় একাধিক পেট্রোল পাম্প থাকা সত্ত্বেও একযোগে সব পাম্পে তেল সরবরাহ করা হয় না। ফলে একটি নির্দিষ্ট পাম্পে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে দীর্ঘ লাইন ও চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। অনেকের মতে, তেল মজুদের আশঙ্কার কারণেই একসাথে সরবরাহ দেওয়া হচ্ছে না।
সচেতন মহল বলছে, যথাযথ তদারকি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার অভাবেই এই সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে। প্রতিদিন শিক্ষক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ এ দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই মৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, সব পেট্রোল পাম্পে একযোগে সরবরাহ নিশ্চিত করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনভোগান্তি কমাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার