June 28, 2026, 4:11 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

আল আমিন ধামরাইহাট ঢাকা প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার বেইলি ব্রিজের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃষ্টির মধ্যে ব্রিজ পার হওয়ার সময় এক বৃদ্ধা পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দারা জানান, শরীফবাগ বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের স্টিল প্লেটের ফাঁকা অংশ ও ভাঙাচোরা কাঠামোর কারণে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আগে যানবাহনের চাকা আটকে যাওয়ার ঘটনা বেশি ঘটলেও বর্তমানে পথচারীদের জন্যও এটি মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা দ্রুত বেইলি ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো উদ্যোগ না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।



ফেসবুক কর্নার