April 28, 2026, 5:59 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুরের রামগতিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইনজারুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল করিম কাউছার, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, ওসি (তদন্ত) মাহবুবর রহমান এবং উপজেলা কৃষক দল সভাপতি আনোয়ার হোসেন মুল্লা।
সভায় জানানো হয়, খরিপ-১/২০২৫-২৬ অর্থবছরের আওতায় উফশী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। প্রতিজন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়বে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার