June 28, 2026, 2:40 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাইলচর এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে ময়লার স্তূপ জমে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য এনে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে। ফলে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে এবং বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে দেবিদ্বার উপজেলা মডেল মসজিদে নামাজ আদায়ে আসা মুসল্লি ও পথচারীরা নাকে রুমাল বা মাস্ক ছাড়া চলাচল করতে পারছেন না।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ অবস্থা চলায় পরিবেশ দূষণ বাড়ছে এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। তাদের মতে, শিশু, কিশোর ও বয়স্কদের মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ পানিবাহিত রোগের আশঙ্কা বেড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “একাধিকবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।”
স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি।
দ্রুত ময়লার স্তূপ অপসারণ ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় জনস্বাস্থ্য পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন তারা।



ফেসবুক কর্নার