June 28, 2026, 3:47 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে তার বাবা ঝাঁপ দিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে। পরিবারটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে এসেছিল বলে জানা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতির সময় দম্পতি সন্তানসহ নামতে না পারায় ট্রেন ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়ো করে নামার চেষ্টা করেন। এ সময় শিশুটি হাত ফসকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায়।
সন্তানকে নিচে পড়ে যেতে দেখে বাবা দ্রুত নিচে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে জড়িয়ে নিরাপদ অবস্থানে সেঁটে থাকেন। ট্রেনটি থামার পর দেখা যায়, তারা দুজনেই অক্ষত অবস্থায় রয়েছেন। পরে উপস্থিত লোকজন শিশুটির মাকেও নিরাপদে নামিয়ে আনেন।
তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারম্যান ফালু মিয়া জানান, অসতর্কভাবে নামার চেষ্টা করতে গিয়ে এ ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়িদ আহম্মেদ বলেন, চলন্ত ট্রেনে ওঠানামার সময় যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।
এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও সংশ্লিষ্টরা যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার