June 28, 2026, 2:38 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানের আলীকদমে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে কথিত আফিম বা পপি ফলের বীজ ও শুকনা খোসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই নিশাত বড়ুয়া। তার সঙ্গে এএসআই অরুন উদয় চাকমা, কনস্টেবল আশরাফ আলী ও ছোটন দে অংশ নেন।
অভিযানকালে উপজেলার ২৩ কিলো এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক বস্তার ভেতর থেকে প্রায় ৬০০ গ্রাম পপি বীজ এবং একটি পাহাড়ি বেতের ঝুড়িতে সংরক্ষিত প্রায় ১ কেজি শুকনা পপি ফলের খোসা উদ্ধার করা হয়।
এ সময় ওই বাড়ি থেকে ইংনা চন্দ্র ত্রিপুরা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত হানা চন্দ্র ত্রিপুরার পুত্র বলে জানিয়েছে পুলিশ।
পরে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে এজাহার দায়ের করা হলে আলীকদম থানায় মামলা নং-০৮, তারিখ ২৮ এপ্রিল ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ৩(গ) অনুযায়ী মামলা রুজু করা হয়।
মামলার তদন্তভার এসআই মোহাম্মদ আব্দুস ছালামের ওপর ন্যস্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সীমান্ত ও পাহাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার