April 29, 2026, 8:29 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে সংঘর্ষের একটি মামলার প্রধান আসামি বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাক থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাতে তাড়াশ থানায় অন্য একটি বিষয়ে তদবির করতে গেলে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাবরগাড়ি গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গাবরগাড়ি জামে মসজিদের একটি পুকুর দখলকে কেন্দ্র করে মসজিদ কমিটি ও স্থানীয় একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৭ এপ্রিল আব্দুর রাজ্জাক ও এনামুল হকের নেতৃত্বে একদল ব্যক্তি পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে ১৮ এপ্রিল গ্রামবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে মানববন্ধন করা হলে সেখানে বাধা দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৮ জন আহত হন।
এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে মো. তোজ্জামেল হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন, যেখানে আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “আব্দুর রাজ্জাক সংঘর্ষ মামলার এক নম্বর আসামি। থানায় আসার পর তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”



ফেসবুক কর্নার