April 29, 2026, 8:30 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের ঘোড়াঘাটে বহুল আলোচিত অলেদা বেওয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৬ বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে ঘোড়াঘাট থানার পালশা ইউনিয়নের পূর্ব পালশা গ্রামে নিজ বাড়িতে একা থাকা অবস্থায় অলেদা বেওয়াকে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা তার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ঘোড়াঘাট থানা পুলিশ তদন্ত শুরু করে। জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার টিম ও থানা পুলিশের সমন্বয়ে একটি দল গঠন করা হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ফজলে রাব্বী (২৯), মুসফিকুর রহমান রাজ (৩৪) ও নাজমুল হুদা শান্ত (২৬)। তাদের মধ্যে দুজনকে আশুলিয়া এলাকা থেকে এবং অপরজনকে ঘোড়াঘাট থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের হার, বালা, চেইন, কানের দুল, ঝুমকা এবং রুপার নুপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনলাইন জুয়ার আসক্তি ও ঋণের চাপ থেকে মুক্তি পেতে তারা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। ভুক্তভোগীর বাড়িতে মূল্যবান মালামাল থাকার তথ্য আগে থেকেই জানত তারা।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার