June 28, 2026, 2:52 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতসহ ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী ও সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলন বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে।
তিনি আরও বলেন, বর্তমানে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ বৃদ্ধি করা সময়ের দাবি। এছাড়া জাতীয় সংসদে শ্রমিকদের জন্য সংরক্ষিত আসন রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক রব্বানী, নলডাঙ্গা পৌর শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নয়ন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার