June 28, 2026, 2:50 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে অবস্থিত আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে শিক্ষা কর্মকর্তা সৈয়দ সানিম আহমেদ বিদ্যালয়টি পরিদর্শন করেন। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং নতুন ভবন নির্মাণের আবেদন পর্যালোচনার অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের জীর্ণ ভবন, শ্রেণিকক্ষের স্বল্পতা এবং বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় তুলে ধরেন।
স্থানীয়রা জানান, শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষা কর্মকর্তা সৈয়দ সানিম আহমেদ বলেন, বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হবে।
এলাকাবাসী আশা করছেন, দ্রুতই নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে।



ফেসবুক কর্নার