June 28, 2026, 12:06 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিদস্যু চক্রের দাপট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে কথিত ভূমিদস্যু চক্রের দাপটে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। চাঁদাবাজি, জমি দখল ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের মধ্যেই সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে বিজেশ্বর গ্রামের মুন্সিবাড়ি তিন রাস্তার মোড়ে জমির সীমানা নিয়ে বিরোধের ঘটনা কাভার করতে যান একটি জাতীয় দৈনিকের সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়াছিন মাহমুদ। এ সময় তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন।
অভিযোগ রয়েছে, তখন বাদশা মিয়ার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছু ব্যক্তি প্রভাব বিস্তার করে আসছে এবং বিভিন্ন সময় চাঁদা দাবির অভিযোগও রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে তারা জানান।
ঘটনার পর সাংবাদিক ইয়াছিন মাহমুদ বাদশা মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার