April 29, 2026, 7:38 pm
শিরোনাম :
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে তলিয়ে গেল বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক কক্সবাজারে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি, সাধারণ সম্পাদক আবদুল জব্বার মৌলভীবাজারে ভেঙে যাওয়া সেতুতে চরম ঝুঁকি, আতঙ্কে চলাচল করছে মানুষ হাওরে তলিয়ে যাওয়া ধান কাটতে বাবার পাশে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে প্রাণহানি, গবাদিপশু ক্ষতি ফতুল্লায় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ২,২১৬ টাকা কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধার দুই ছেলের ওপর হামলা, গুরুতর আহত ২ নাটোরে অবৈধ পুকুর খননে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে যন্ত্রপাতি জব্দ

ফতুল্লায় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২৫ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর বোয়ালিয়া খাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এসআই কাজী ফেরদাউছ, এসআই আশিষ কুমার দাস, এএসআই আঃ হামিদ খানসহ সঙ্গীয় ফোর্স মাসদাইর সাকিনস্থ বোয়ালিয়া খাল রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয় ও বিপণনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে মোট ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ নাজমুল (২৫), গ্রাম- কয়রা, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর;
হৃদয় (২২), গ্রাম- চর মোহাম্মদী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা;
মোঃ নাহিদ (২৪), (ভাসমান);
রাফি (২১), (ভাসমান);
আল আমিন (২২), (ভাসমান)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার