April 30, 2026, 5:46 am
শিরোনাম :
নেত্রকোনায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে নারী-পুরুষ আটক জবিতে ক্রীড়া সম্পাদককে কেন্দ্র করে উত্তেজনা, হামলার অভিযোগে ক্ষোভ চাষাড়ায় হকারদের বিক্ষোভ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদে অনড় অবস্থান গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন কুড়িগ্রামে গাঁজা মামলায় ৭ বছরের কারাদণ্ড টানা বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে তলিয়ে গেল বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক কক্সবাজারে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি, সাধারণ সম্পাদক আবদুল জব্বার মৌলভীবাজারে ভেঙে যাওয়া সেতুতে চরম ঝুঁকি, আতঙ্কে চলাচল করছে মানুষ হাওরে তলিয়ে যাওয়া ধান কাটতে বাবার পাশে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

কুড়িগ্রামে গাঁজা মামলায় ৭ বছরের কারাদণ্ড

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ২৫ কেজি গাঁজা রাখার মামলায় নুর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম জেলার ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত উমর আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে নুর ইসলামের বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় অভিযোগ আনেন।
মামলার তদন্ত শেষে পুলিশ নুর ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ের সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আশরাফ।
আদালত আরও নির্দেশ দেন, মামলায় আসামির পূর্বে কারাভোগের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে।



ফেসবুক কর্নার