June 28, 2026, 12:21 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

অটোরিকশা ছিনতাইয়ের আশঙ্কা, চালকের মরদেহ উদ্ধার; সন্দেহভাজন আটক

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে নিহতের ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতি গ্রাম থেকে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাঈম হোসেন ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা বিলের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নাঈম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তার মৃত্যুর খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক শামীম প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, উদ্ধার হওয়া অটোরিকশাটি তিনি কিনেছেন। তবে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করছে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার