April 30, 2026, 9:45 am
শিরোনাম :
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার বড়পুকুরিয়া কয়লা খনিতে অব্যবস্থাপনা: অপচয়ে ঝুঁকিতে মূল্যবান জ্বালানি সম্পদ দিনাজপুরে পুনাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু, চালক পলাতক অটোরিকশা ছিনতাইয়ের আশঙ্কা, চালকের মরদেহ উদ্ধার; সন্দেহভাজন আটক নেত্রকোনায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে নারী-পুরুষ আটক জবিতে ক্রীড়া সম্পাদককে কেন্দ্র করে উত্তেজনা, হামলার অভিযোগে ক্ষোভ চাষাড়ায় হকারদের বিক্ষোভ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদে অনড় অবস্থান গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

বড়পুকুরিয়া কয়লা খনিতে অব্যবস্থাপনা: অপচয়ে ঝুঁকিতে মূল্যবান জ্বালানি সম্পদ

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলিত কয়লা সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে অপচয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ ক্ষতির মুখে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, খনি এলাকা ও আশপাশে খোলা স্থানে পড়ে থাকা কয়লা বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
তাদের মতে, কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও পরিকল্পনার অভাবেই মূল্যবান এই সম্পদের অপচয় ঘটছে। সামান্য সচেতনতা ও কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ করলে এ ক্ষতি অনেকটাই রোধ করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।
এদিকে, দেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই কয়লা খনির এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বড়পুকুরিয়া কয়লা খনির কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এর প্রভাব আরও গুরুতর হতে পারে।



ফেসবুক কর্নার