April 30, 2026, 9:15 pm
শিরোনাম :
জামালপুরে ঘুমন্ত বৃদ্ধার কানের দুল ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যশোরে শিশুকে দেখে বাস থামান তারেক রহমান, পরে পাঠালেন উপহার আরএমটিপি প্রকল্পে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন: পিকেএসএফ টানা বৃষ্টি ও ঝড়ে তলিয়ে গেল রৌমারীর পাকা ধান, বিপর্যস্ত কৃষক কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ খুলনা প্রেসক্লাব নির্বাচনের ফলাফল ঘোষণা, সভাপতি মোস্তফা সরোয়ার এবং সম্পাদক তরিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ খাগড়াছড়িতে সেনাবাহিনীর আয়োজনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা কলকাতার ভবানীপুরে ভোটকেন্দ্র ঘিরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ

আরএমটিপি প্রকল্পে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন: পিকেএসএফ

অতনু বিশ্বাস

দেশের গ্রামীণ জনপদে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও কৃষিভিত্তিক বাজার ব্যবস্থার আধুনিকায়নে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’। ছয় বছর মেয়াদি এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে টেকসই উন্নয়নের একটি কার্যকর মডেল প্রতিষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রায় ৭ লাখ ৫০ হাজার ৪৪৯ জন ক্ষুদ্র উদ্যোক্তা সরাসরি এ প্রকল্পের সুফল পেয়েছেন। এর ফলে কৃষিভিত্তিক পণ্যের উৎপাদন বেড়েছে প্রায় ৬৬ শতাংশ এবং উদ্যোক্তাদের গড় আয় বৃদ্ধি পেয়েছে ৪৯ শতাংশ। স্থানীয়ভাবে উৎপাদিত পনির, গরুর মাংসের আচার ও প্রক্রিয়াজাত সবজি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, সঠিক পরিকল্পনা ও উদ্ভাবনী অংশীদারত্বের মাধ্যমে গ্রামীণ খাদ্য নিরাপত্তা ও উদ্যোক্তা উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব—আরএমটিপি তার বাস্তব উদাহরণ। তিনি জানান, এ সাফল্যের ধারাবাহিকতায় ইফাদের সহায়তায় পিকেএসএফ শিগগিরই ‘গ্রিন’ নামে নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে।
ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো বলেন, অর্থায়ন, প্রযুক্তি ও বাজার সংযোগের সমন্বয় ঘটিয়ে টেকসই উন্নয়নের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, আরএমটিপি তার সফল প্রয়োগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, প্রকল্পের সফল মডেলগুলো ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের জানান, আর্থিক সেবার পাশাপাশি ব্র্যান্ডিং ও সনদায়নে অগ্রগতি ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে।
এ সময় প্রকল্পের সহায়তায় স্বাবলম্বী হয়ে ওঠা কয়েকজন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, এক সময় চাকরির সন্ধানে থাকলেও বর্তমানে তারা সফল উদ্যোক্তা হিসেবে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ডানিডার সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে ভ্যালু চেইন সম্প্রসারণ ও ক্ষুদ্র উদ্যোগকে জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।



ফেসবুক কর্নার