May 1, 2026, 8:56 am
শিরোনাম :
দৌলতপুরে দরবার প্রধান হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেপ্তার টানা বৃষ্টিতে হাওরে তলিয়ে বোরোধান, সুনামগঞ্জে কৃষকদের আহাজারি কাগজে অগ্রগতি, মাঠে ভিন্ন চিত্র: দিরাইয়ে ধান কর্তনে কৃষি অফিসের তথ্য নিয়ে প্রশ্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নওগাঁয় লাঠির আঘাতে আহত ১ মে দিবসে নারী শ্রমিকদের অধিকার ও বৈষম্য দূর করার দাবি জোরালো-জাকিয়া ডলি বিয়ের প্রলোভনে ধর্ষণ: ভেড়ামারায় যুবকের যাবজ্জীবন, পলাতক অবস্থায় রায় গ্রীষ্মের ফল তরমুজ: পুষ্টিগুণে ভরপুর, শরীর রাখে সতেজ ১০ লিটারে ৩৫২ মিলিলিটার কম পেট্রোল: কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা মহেশপুরে তিন ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ​মে দিবসে নারায়ণগঞ্জের শ্রমিকদের শুভেচ্ছা জানালেন তাঁতীদল নেতা উজ্জ্বল

ভালুকায় হাইস্কুলে চুরি: কম্পিউটারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল খোয়া

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি হাইস্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের একটি কক্ষের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে স্কুলের প্রহরী মো. মেহের আলী এসে দেখতে পান, প্রধান ফটক ও কম্পিউটার কক্ষের তালা ভাঙা। পরে কক্ষে প্রবেশ করে দেখা যায়, তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ছয়টি কিবোর্ড, পাঁচটি মাউস, একটি রাউটারসহ অন্যান্য সরঞ্জাম চুরি হয়ে গেছে।
এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুল হক জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান মানিক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা দুঃখজনক। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার