June 27, 2026, 9:26 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

মহেশপুরে তিন ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাড়াতলা এলাকায় তুষার সিরামিকস কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাড়াতলা, কৃষ্ণচন্দ্রপুর ও পুরন্দরপুর গ্রামের শতাধিক কৃষক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে কৃষক রিপন হোসেন, লান্টু, অন্তর, মাসুদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
কৃষকদের অভিযোগ, তুষার সিরামিকস কারখানার বর্জ্য ও বিষাক্ত ধোঁয়ার কারণে এলাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং গাছপালা নষ্ট হয়ে পড়ছে। পাশাপাশি কারখানার দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শারীরিক নানা সমস্যায় ভুগছেন বলেও তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে প্রতিবাদ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কারখানার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে, যা ভবিষ্যতে কৃষিজমির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
মানববন্ধন থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন কৃষকরা।



ফেসবুক কর্নার