June 27, 2026, 9:07 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

দৌলতপুরে দরবার প্রধান হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেপ্তার

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দরবার প্রধান শামিম জাহাঙ্গীর হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র‍্যাব-৫ সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজীব মিস্ত্রি দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রীর ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার থানা রোড এলাকার একটি সেলুনের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।
উল্লেখ্য, ফিলিপনগর এলাকার দরবার প্রধান শামিম জাহাঙ্গীর হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার