June 27, 2026, 9:10 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

দুধকুমর নদের ভাঙন রোধে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামত আঙ্গারিয়া ও নলেয়া মৌজা এলাকায় দুধকুমর নদের তীব্র ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কামত আঙ্গারিয়া-নলেয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দুধকুমর নদের বাঁধ নির্মাণ কাজ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় ওই এলাকায় তীব্র স্রোতের চাপ সৃষ্টি হয়েছে। ফলে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রতিনিয়ত ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার। তিনি বলেন, “দুধকুমর নদের এই অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।”
স্থানীয়রা দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।



ফেসবুক কর্নার