June 27, 2026, 9:25 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে মোরেলগঞ্জে শ্রমিক সমাবেশ

অভয়নগর প্রতিবেদক

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল মোরেলগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ মাসুদ খান চুন্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শিকার ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মজনু মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুজ্জামান (শামীম) এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান জুয়েল।
শেষে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার