June 27, 2026, 9:27 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড় সদর থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল জেলার সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের টুনিরহাট বাজার সংলগ্ন ভাউলাগঞ্জ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ কাবুল হোসেন (৬০) ও মোঃ দেলোয়ার হোসেন (৪২) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা উভয়েই ওই ইউনিয়নের বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আবু তাহের। এছাড়া পুলিশের একটি দল এতে অংশ নেয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, “মাদক ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার