May 1, 2026, 4:10 pm
শিরোনাম :
মে দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা সভা নেত্রকোনায় নতুন ওসির প্রথম অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার, আদালতে প্রেরণ জগন্নাথপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সুবলং শাখা বন বিহারে বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় মর্যাদায় উদযাপন মে দিবসে ঝিনাইদহে শ্রমিক দলের সমাবেশ, শ্রমিক অধিকার নিশ্চিতের দাবি শিবচরে মে দিবসে শ্রমিক অধিকার নিশ্চিতে জোর দাবি কালিগঞ্জে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস পালিত নাটোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত পঞ্চগড়ে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

শিবচরে মে দিবসে শ্রমিক অধিকার নিশ্চিতে জোর দাবি

সুমন স্টাফ রিপোর্টার শিবচর মাদারীপুর

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শিবচরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে মে দিবসের মূল চেতনা—শ্রমিকের ন্যায্য অধিকার ও শোষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমুল হোসেন সেলিম খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তাই তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা সকলের দায়িত্ব।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার