June 27, 2026, 9:12 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

মে দিবসে ঝিনাইদহে শ্রমিক দলের সমাবেশ, শ্রমিক অধিকার নিশ্চিতের দাবি

অভয়নগর প্রতিবেদক

মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. টোকন জোয়াদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম।
এছাড়াও জেলা শ্রমিক দল, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং মজুরি বৃদ্ধির দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার