June 27, 2026, 9:24 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

অভয়নগর প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আফজাল হোসাইন, শিক্ষক ফোরামের সভাপতি ও উপজেলা কর্মপরিষদের সদস্য মাস্টার মো. আবু তাইদ, উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদ আল হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার