June 27, 2026, 8:02 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

নওগাঁয় জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যকে ঘিরে উত্তেজনা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় এক বৃদ্ধের ক্রয়কৃত জমির সামনের অংশ দখলের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার স্বজনদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দবিরের মোড় এলাকায় ঘটেছে।
ভুক্তভোগী আলাউদ্দিন (৭০) অভিযোগ করে জানান, তিনি ১৯৮২ ও ১৯৮৩ সালে পৃথক দলিলের মাধ্যমে প্রায় সাড়ে ১০ কাঠা জমি ক্রয় করে দীর্ঘ প্রায় চার দশক ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি অভিযুক্ত পুলিশ সদস্য হেলাল উদ্দিন (৩০) একই দাগের কিছু জমি ক্রয় করার পর রাস্তার সংলগ্ন অংশে জোরপূর্বক ভিটা কেটে ঘর নির্মাণ শুরু করেছেন বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, একই দাগে একাধিক মালিক থাকলেও পারস্পরিক সমঝোতা ছাড়া সুবিধাজনক অংশ দখলের চেষ্টা পরিস্থিতিকে জটিল করে তুলছে।
আলাউদ্দিন বলেন, “কাজে বাধা দিলে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে ২৭ এপ্রিল থানায় লিখিত অভিযোগ করেছি, কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা হয়নি।”
তবে অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। হেলাল উদ্দিনের শ্বশুর আবুল কালাম বলেন, “আমাদের মালিকানাধীন অংশ অনুযায়ীই বাড়ি নির্মাণ করা হচ্ছে। অভিযোগগুলো সঠিক নয়।”
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় রাস্তার পাশের জমি দখল নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার