May 2, 2026, 8:44 am
শিরোনাম :
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু মসজিদের পথে বাঁশের বেড়া, সুনামগঞ্জে উত্তেজনা নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বনানীর টিএন্ডটি মাঠে পশুর হাটের সিদ্ধান্তে ক্ষোভ, মাঠ রক্ষায় মানববন্ধন নেত্রকোনা বারহাট্টায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক জাইমা রহমানের ছবি বিকৃতের অভিযোগে, থানায় জিডি নওগাঁয় জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যকে ঘিরে উত্তেজনা নাগেশ্বরীতে ‘পাগল সেজে’ ভিক্ষা ও মাদকসেবনের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী মে দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা সভা নেত্রকোনায় নতুন ওসির প্রথম অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ মে ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকায় প্রধান ফিলিং স্টেশনের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে আটক করা হলে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃত নারী মোসা. খাদিজা আক্তার (২৮) দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এছাড়া তার বিরুদ্ধে ফতুল্লা ও বন্দর থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার