May 2, 2026, 11:39 am
শিরোনাম :
শিশুর মস্তিষ্ক বিকাশে প্রথম ৫-৬ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু মসজিদের পথে বাঁশের বেড়া, সুনামগঞ্জে উত্তেজনা নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বনানীর টিএন্ডটি মাঠে পশুর হাটের সিদ্ধান্তে ক্ষোভ, মাঠ রক্ষায় মানববন্ধন নেত্রকোনা বারহাট্টায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক জাইমা রহমানের ছবি বিকৃতের অভিযোগে, থানায় জিডি নওগাঁয় জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যকে ঘিরে উত্তেজনা নাগেশ্বরীতে ‘পাগল সেজে’ ভিক্ষা ও মাদকসেবনের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী মে দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা সভা

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সুমন স্টাফ রিপোর্টার শিবচর মাদারীপুর

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে মো. হোসাইন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে শিবচর পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসাইন একটি ওয়ার্কশপে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহসিন রেজা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শিবচর থানার পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার