June 27, 2026, 7:59 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

ঋণের কিস্তি বকেয়া: শিশুসন্তানসহ গৃহবধূ গ্রেপ্তার, তাড়াশে আলোচনা

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এনজিওর ঋণের বকেয়া পরিশোধ করতে না পারায় দেড় বছরের শিশু সন্তানসহ মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) থেকে নেওয়া ৫০ হাজার টাকার ঋণের মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ২৫ হাজার টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক দাবি করেন, ঋণের একটি অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং চাকরিকালীন সময়ে জমা রাখা জামানতের অর্থ ঋণের সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানানো হলেও তা গ্রহণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, সাদা চেকের ভিত্তিতে তার স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঋণ আদায়ে এমন ব্যবস্থা কঠোর বলে মন্তব্য করেছেন, আবার কেউ আইনি প্রক্রিয়ার প্রয়োগকে স্বাভাবিক বলে উল্লেখ করেছেন।



ফেসবুক কর্নার