June 27, 2026, 9:12 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে জ্বালানি সংকট কাটছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন

অভয়নগর প্রতিবেদক
Oplus_16908288

ময়মনসিংহে কয়েকদিন ধরে চলা জ্বালানি তেলের সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে। সরবরাহ স্বাভাবিক হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে কমেছে দীর্ঘ যানজট ও ভোগান্তি।
শনিবার সকাল থেকে নগরীর মাসকান্দা, শম্ভুগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ দেখা যায়। এতে করে যানবাহনের দীর্ঘ লাইন কমে এসেছে এবং চালকরা স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করতে পারছেন।
পাম্প সংশ্লিষ্টরা জানান, নিয়মিত সরবরাহ অব্যাহত থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে। আগের মতো অতিরিক্ত চাপ না থাকায় পাম্পগুলোতে এখন সেবা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।
জ্বালানি সংকটের কারণে কয়েকদিন ধরে ভোগান্তিতে পড়া পরিবহন চালক ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, সরবরাহ স্বাভাবিক হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা আবারও গতিশীল হয়ে উঠছে।
সংশ্লিষ্টদের আশা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে এবং জনজীবনে স্থিতিশীলতা ফিরে আসবে।



ফেসবুক কর্নার