May 2, 2026, 5:57 pm
শিরোনাম :
ফসলি জমি কেনাবেচায় সতর্কতা: ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের কঠোর হুঁশিয়ারি বুট পেয়ে উড়ছে স্বপ্ন: মান্দার কন্যাদের পাশে এমপি টিপু ১০ মে শুরু হচ্ছে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা টানা বৃষ্টিতে স্থবির তুরা স্থলবন্দর, বিপাকে কৃষক-শ্রমিক ফরিদপুরে শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৮৬তম আবির্ভাব উৎসবের সমাপনী, ভক্তদের ঢল নিষেধ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ, মোরেলগঞ্জে জমি বিরোধে উত্তেজনা ইনটেলে ‘ইল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিচ্ছেন জবি শিক্ষার্থী জিহাদ ময়মনসিংহে জ্বালানি সংকট কাটছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩ ঋণের কিস্তি বকেয়া: শিশুসন্তানসহ গৃহবধূ গ্রেপ্তার, তাড়াশে আলোচনা

নিষেধ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ, মোরেলগঞ্জে জমি বিরোধে উত্তেজনা

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ক্রয়কৃত জমির ওপর অবৈধভাবে ভবনের ছাদ সম্প্রসারণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরালিয়া মৌজার জে.এল নং- ১১৫ এর অন্তর্গত এস.এ দাগ নং- ৬৭০ ও ডিপি নং- ১১৯৩ অনুযায়ী ০.০৪০০ একর জমি মোসা. নারগিস বেগম বৈধভাবে ক্রয় করেন। তিনি পূর্ব মালিক মো. আল-আমিনের কাছ থেকে জমিটি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, জমি বিক্রয়ের সময় সম্পূর্ণ জমি বুঝিয়ে না দিয়ে বর্তমানে পূর্ব মালিক তার নির্মিত ভবনের ছাদ ওই জমির ওপর অবৈধভাবে সম্প্রসারণ করছেন। এতে জমির মালিকানা অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে স্থাপনা নির্মাণেও বাধা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে মো. এখলাস শেখ বলেন, “আমার মায়ের নামে ক্রয়কৃত জমির ওপর জোরপূর্বক ছাদ নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। দলিল অনুযায়ী জমির মূল্য ছাড়াও অতিরিক্ত প্রায় ৩ লাখ টাকা নেওয়া হয়েছে বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চাই।”
তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং অবৈধ নির্মাণকাজ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তারা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার