May 2, 2026, 10:29 pm
শিরোনাম :
রামপালে খালে অবৈধ বাঁধ অপসারণে স্বস্তি, ফিরেছে স্বাভাবিক পানি প্রবাহ দৌলতপুরে ফায়ার স্টেশন নির্মাণে দীর্ঘসূত্রতা, ঝুঁকিতে জনজীবন আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, কুলাউড়ার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বেগ ফতুল্লায় তিন খাল পুনঃখনন উদ্বোধন, অবৈধ দখলদারদের সতর্কবার্তা জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জ্বালানি সংকটে ঠাকুরগাঁওয়ে চরম দুর্ভোগ, যাত্রীদের সঙ্গে ত্রিচক্রযান চালকদের অসদাচরণের অভিযোগ রাঙ্গামাটিতে নাসির উদ্দিন পাটোয়ারীর সফর ঘিরে দলীয় বিভ্রান্তি ও অসন্তোষ সোনারগাঁওয়ে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।
এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।
এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে।



ফেসবুক কর্নার