June 27, 2026, 5:35 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

জ্বালানি সংকটে ঠাকুরগাঁওয়ে চরম দুর্ভোগ, যাত্রীদের সঙ্গে ত্রিচক্রযান চালকদের অসদাচরণের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

জ্বালানি তেলের তীব্র সংকটে ঠাকুরগাঁও জেলায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তেলের অভাবে গণপরিবহন কমে যাওয়ায় সাধারণ মানুষকে হেঁটে হাট-বাজার ও কর্মস্থলে যাতায়াত করতে হচ্ছে। এতে প্রতিদিনই বাড়ছে ভোগান্তি।
জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, এ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন কিছু ত্রিচক্রযান (ভ্যান ও অটোরিকশা) চালক। স্থানীয়দের অভিযোগ, অনেক চালক পথচারীদের গাড়িতে ওঠার জন্য ডাক দেন, কিন্তু যাত্রীরা কাছে গেলেই তারা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যান। কিছু দূরে গিয়ে আবার একইভাবে ডাকাডাকি করেন। এতে যাত্রীদের সঙ্গে উপহাসমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিনসহ একাধিক ব্যক্তি বলেন, “সংকটের সময় সহানুভূতির বদলে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।”
সচেতন মহলের মতে, চলমান সংকটে এ ধরনের আচরণ সামাজিকভাবে নিন্দনীয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি মানবিক আচরণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দুর্ভোগ কিছুটা হলেও কমানো সম্ভব।



ফেসবুক কর্নার