June 27, 2026, 7:10 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব।” তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রমে জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে নিয়মিত মাদকবিরোধী সভা আয়োজনেরও আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। তিনি বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে। মাদক সংশ্লিষ্ট তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন এবং সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, র‌্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোঃ নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ও স্থানীয় সাংবাদিকরা।



ফেসবুক কর্নার