June 27, 2026, 8:10 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, কুলাউড়ার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বেগ

তরিকুল রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। শ্রেণিকক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়ে ভেতরের লোহার রড বের হয়ে গেছে। একাধিক স্থানে ছাদের বড় অংশ ভেঙে পড়ায় ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ায় শ্রেণিকক্ষগুলো ভিজে যায় এবং পলেস্তারা খসে পড়ার ঝুঁকি বেড়ে যায়। ফলে শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে ক্লাস করতে বাধ্য হচ্ছে।
অভিভাবকরা জানান, প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় কাজ করে। তারা দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী ও সচেতন মহলও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।



ফেসবুক কর্নার