May 2, 2026, 11:49 pm
শিরোনাম :
রামপালে খালে অবৈধ বাঁধ অপসারণে স্বস্তি, ফিরেছে স্বাভাবিক পানি প্রবাহ দৌলতপুরে ফায়ার স্টেশন নির্মাণে দীর্ঘসূত্রতা, ঝুঁকিতে জনজীবন আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, কুলাউড়ার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বেগ ফতুল্লায় তিন খাল পুনঃখনন উদ্বোধন, অবৈধ দখলদারদের সতর্কবার্তা জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জ্বালানি সংকটে ঠাকুরগাঁওয়ে চরম দুর্ভোগ, যাত্রীদের সঙ্গে ত্রিচক্রযান চালকদের অসদাচরণের অভিযোগ রাঙ্গামাটিতে নাসির উদ্দিন পাটোয়ারীর সফর ঘিরে দলীয় বিভ্রান্তি ও অসন্তোষ সোনারগাঁওয়ে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আল আমিন ধামরাইহাট ঢাকা প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোফাজ্জল হোসেন সাগর আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকার বাসিন্দা। তিনি মৃত কামাল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার