June 27, 2026, 6:48 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

রামপালে খালে অবৈধ বাঁধ অপসারণে স্বস্তি, ফিরেছে স্বাভাবিক পানি প্রবাহ

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘদিনের পানি প্রবাহের বাধা দূর হয়ে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে।
শনিবার (২ মে) সকাল প্রায় ১১টার দিকে বাইনতলা ইউনিয়নের চন্ডিতলা খালে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে খালের ওপর ফেলে রাখা মাটি কেটে সম্পূর্ণভাবে বাঁধ অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটির ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছিল। ফলে আশপাশের কৃষিজমিতে সেচ সংকট দেখা দেয় এবং জলাবদ্ধতার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
প্রশাসন জানায়, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দ্রুত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় কৃষকরা জানান, খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় এখন সেচ ব্যবস্থা সহজ হবে এবং ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে জানান, সরকারি খাল, নদী বা জলাশয়ে অবৈধ দখল কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে ভবিষ্যতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার