May 3, 2026, 11:30 am
শিরোনাম :
বৃষ্টিভেজা মুহূর্তে মানবিক দৃশ্য ভাইরাল, নেটদুনিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার আহ্বান সেতু প্রস্তুত, সংযোগ সড়ক না থাকায় তাড়াশে ছয় মাসের দুর্ভোগ সুনামগঞ্জে সড়কে বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ নেত্রকোনায় পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে কৃষকের পাশে যুবকদের উদ্যোগ রামপালে খালে অবৈধ বাঁধ অপসারণে স্বস্তি, ফিরেছে স্বাভাবিক পানি প্রবাহ দৌলতপুরে ফায়ার স্টেশন নির্মাণে দীর্ঘসূত্রতা, ঝুঁকিতে জনজীবন আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, কুলাউড়ার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বেগ ফতুল্লায় তিন খাল পুনঃখনন উদ্বোধন, অবৈধ দখলদারদের সতর্কবার্তা

সেতু প্রস্তুত, সংযোগ সড়ক না থাকায় তাড়াশে ছয় মাসের দুর্ভোগ

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উত্তর ওয়াপদা বাঁধসংলগ্ন এলাকায় নির্মিত একটি সেতুর মূল কাজ শেষ হলেও সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুনে প্রায় ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ২০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময় পেরিয়ে মূল কাঠামোর কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক এখনো নির্মিত হয়নি।
ফলে সেতুটি ব্যবহার উপযোগী হয়নি। কাদা ও নরম মাটির কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, “প্রতিদিন অনেক শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে। ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। দ্রুত কাজ শেষ করা জরুরি।”
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, “অটোরিকশা বা ভ্যান নিয়ে চলাচল খুব কষ্টকর। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়।”
অটোরিকশাচালক মো. কাওছার হোসেন জানান, “একসঙ্গে দুটি গাড়ি চলতে পারে না। এতে আয় কমেছে, ভোগান্তি বেড়েছে।”
কৃষকরাও চরম বিপাকে পড়েছেন। ইরি ধান পরিবহনে কাদা-মাটিতে গাড়ি আটকে যাওয়ায় সময় ও খরচ দুটোই বাড়ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁর ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও ডন এন্টারপ্রাইজ (জেভি) কাজটি পেলেও বর্তমানে কার্যক্রম স্থবির রয়েছে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, “কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ শেষ করে সেতুটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হোক।



ফেসবুক কর্নার