June 27, 2026, 6:38 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

নোয়াখালী প্রেসক্লাবে মে দিবস উদযাপন ও গ্রন্থ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবে প্রগতি লেখক সংঘের নোয়াখালী জেলা শাখা ও বাংলা একাডেমি পাঠক ফোরামের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠান ও গ্রন্থ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কবি আখতার জাহান শেলীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট গোলাম আকবরের সঞ্চালনায় কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত লেখক হাবিব ইমনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক মানিক মজুমদার। পরে তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষাবিদ মো. আলমগীর।
সভায় লেখক ড. শিব প্রসাদ শূর, ম. পানা উল্যাহ, শিরীন আক্তার, নুশরাত রুমু, কামরুজ্জামান মোহন, ইমরুল মোমিন ও নাছিমা মুন্নি তাঁদের সদ্য প্রকাশিত গ্রন্থ নিয়ে অনুভূতি তুলে ধরেন।
এ সময় শিরীন আক্তারের গল্পগ্রন্থ “নাবিলা”, নুশরাত রুমুর “নজরানা”, নাছিমা মুন্নির কাব্যগ্রন্থ “বুক পকেটে স্বপ্ন যখন”, কামরুজ্জামান মোহনের “স্বপ্নচারিণী” এবং ম. পানা উল্যাহর “কখন কী লিখবেন” গ্রন্থের ওপর বিশদ পর্যালোচনা উপস্থাপন করেন অধ্যাপক আবুল বাশার, মো. আহসান উল্লাহ রিপন, কবি ফিরোজ শাহ, আব্দুল্লাহ ইবনে সাজিদ, নূরজাহান রিনি ও মশিউর রহমান মিঠু প্রমুখ।
আলোচকরা গ্রন্থগুলোর বিষয়বস্তু, ভাষাশৈলী ও সমাজবাস্তবতার প্রতিফলন নিয়ে বিশ্লেষণ করেন এবং নতুন লেখকদের জন্য দিকনির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। একই সঙ্গে মে দিবস উপলক্ষে একটি বিশেষ কবিতাপত্রও প্রকাশ করা হয়।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠ, অনুগল্প ও প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাবেয়া সুলতানা, মজুমদার শাহিন, আবির আকাশ, শামীম পাটোয়ারী, শামা আরজু, শ্যামল দে, মিজান তালুকদার, মামুনুর রশিদ ও জুলফিকার হায়দারসহ অনেকে।
শেষ পর্বে বক্তারা সাহিত্যচর্চার বিকাশ, নতুন লেখকদের উৎসাহ প্রদান এবং পাঠক-লেখক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চাকে গতিশীল করে এবং লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে।



ফেসবুক কর্নার