June 27, 2026, 5:12 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

ভালুকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, কৃষি উন্নয়নের প্রত্যাশা

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাঁকা খাল (কুচকালি খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মেদুয়ারী ও মল্লিকবাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত এই খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এলাকায় মাদক ও অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এ বিষয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা খাল পুনঃখনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয় কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।



ফেসবুক কর্নার