June 27, 2026, 6:20 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

যুক্তরাষ্ট্রে নিহত মাদারীপুরের তরুণী বৃষ্টি, মরদেহের অপেক্ষায় স্বজনরা

সুমন স্টাফ রিপোর্টার শিবচর মাদারীপুর

যুক্তরাষ্ট্রে নিহত মাদারীপুরের তরুণী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন তার পরিবার ও স্বজনরা। কবে মরদেহ গ্রামের বাড়ি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে পৌঁছাবে, সেই প্রতীক্ষায় সময় যেন কাটছে না তাদের।
জানা যায়, প্রায় সাত মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। সেখানে ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। পড়াশোনার পাশাপাশি সহপাঠী জামিল আহম্মেদ লিমনের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।
পরিবার ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল বৃষ্টি ও লিমনকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার কয়েকদিন পর লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ও তদন্তের ভিত্তিতে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
পরে ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বৃষ্টির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন।
নাহিদা সুলতানা বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকন্দের একমাত্র মেয়ে। তার বাবা দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।



ফেসবুক কর্নার