
কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ এলাকায় তরুণ আলেমদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘দারুল হুদা মডেল মাদরাসা’। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এ মাদরাসার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৩ মে ২০২৬) কোম্পানীগঞ্জ রোডসংলগ্ন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন নবীয়াবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা বদিউল আলম আল কাদরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, সৈয়দপুর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল, ঘোড়াশাল ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, দিঘীরপাড় দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল খায়ের মোঃ ইয়াহইয়া, সাবেক সুপার মাওলানা মোঃ আব্দুল আউয়ালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
মাদরাসাটিতে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধার পাশাপাশি নূরানী, নাজেরা, হিফজুল কুরআন ও হিফজ রিভিশন বিভাগ চালু করা হয়েছে। এছাড়া আধুনিক হোস্টেল ব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, মনোরম পরিবেশ, সিসিটিভি নিরাপত্তা, নৈতিক শিক্ষার প্রশিক্ষণ ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থাও রয়েছে।
প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন পাঁচ তরুণ আলেম—মাওলানা কামরুল হাসান সিদ্দিকী, মাওলানা এনামুল হক, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মাহদি হাসান ও মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।