June 27, 2026, 3:49 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

পিরোজপুরে প্রতিবন্ধী যুবকের পরিবারকে উচ্ছেদচেষ্টা: হামলা ও ঘর ভাঙচুরের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী যুবকের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, হামলা ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবন্ধী যুবকসহ তার মা ও স্ত্রী আহত হয়েছেন।
গত শনিবার (২ মে) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের আব্দুল কুদ্দুস বেপারীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ফজলু বেপারী (৪০) সম্প্রতি ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি টিনের ঘর নির্মাণ করেন। ঘর নির্মাণের পর থেকেই তার স্বজনদের একটি পক্ষ জমির মালিকানা দাবি করে তাদের উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন বিকেলে বাসার বেপারী, জাফর বেপারী, লোকমান বেপারী ও খাদিজা বেগমসহ ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ফজলুর বাড়িতে হামলা চালায় এবং ঘর ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে ফজলু বেপারী, তার মা ফজিলা বেগম (৫৫) ও স্ত্রী মনিরা বেগম (৩০) মারধরের শিকার হন।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রতিবন্ধী ফজলু বেপারী বলেন, “অনেক কষ্টে মাথা গোঁজার জন্য একটি ঘর তুলেছিলাম। এখন সেটিও কেড়ে নিতে চায় প্রতিপক্ষ। আমি নিরাপত্তা ও ন্যায্য বিচার চাই।”
এলাকাবাসী জানান, ফজলু অত্যন্ত দরিদ্র ও নিরীহ মানুষ। দীর্ঘদিন কষ্ট করে থাকার পর নিজের জমিতে ঘর তুললেও এখন স্বজনদের কাছ থেকেই হামলার শিকার হচ্ছেন।
এ বিষয়ে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুক কর্নার