June 27, 2026, 3:51 pm
শিরোনাম :
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার

দরিদ্রদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, ময়মনসিংহে স্বাস্থ্য কার্ড জরিপ সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য কার্ড প্রদানের লক্ষ্যে পরিচালিত প্রাথমিক জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই চলছে এবং শিগগিরই কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় গত কয়েক সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন কলোনি ও বস্তি এলাকায় সরেজমিনে জরিপ চালিয়ে প্রকৃত অভাবী পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই প্রক্রিয়া শেষে যোগ্যদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে।
এই কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা ও অগ্রাধিকার পাবেন। এতে চিকিৎসা ব্যয় কমবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসক জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে যাচাই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নগরীর স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, স্বাস্থ্য কার্ড চালু হলে দরিদ্র মানুষের চিকিৎসা সহজ হবে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার