June 27, 2026, 5:10 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

নোয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও অন্বেষণের লক্ষ্যে নোয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার প্রশাসক ফেরদৌসী বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়, প্রশিক্ষক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধনের পরপরই বিভিন্ন খেলাধুলার কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার